মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ

দুর্গাপুরে রোকেয়া দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা কর্মসুচীর মধ্যে এ দিবস পালিত হয়। কর্মসুচীর মধ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।

অন্যদের মধ্যে আলোচনা করেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর সহযোগি অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ওয়াই ডব্লিউ সি এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, প্রধান শিক্ষক বাসন্তি রানী সাহা, এসআই সৌরভ সাহা প্রমুখ। আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদানের জন্য ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit