বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পুলিশের ‘নিয়ন্ত্রণে’ নয়াপল্টন, বিএনপি কার্যালয় তালাবদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রেখেছে পুলিশ। ওই এলাকায় যত অলিগলি আছে, সেখানে চলাচলও বন্ধ করে দিয়েছে তারা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। পুরো পল্টন এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ নিয়োজিত আছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

পুরো পল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সব রাস্তা বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় মানুষের চলাচলও কম। যাদের বাসা সেখানে, শুধু তাদের কেউ কেউ চলাচল করছেন। আর বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে।

তিনি আরও জানান, নয়াপল্টন এলাকার মূল রাস্তা থেকে শুরু করে প্রতিটি অলিগলির মুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা যেন অবস্থান নিতে না পারে, সেজন্য পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই তা করা হচ্ছে বলে দাবি করেন তারা।

কিউএনবি/বিপুল/০৯.১২.২০২২/ দুপুর ১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit