বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

চৌগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অনিক কুমার সরকার নামে এক স্কুল ছাত্র ঘাসপুড়া খেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত অনিক সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও উত্তর কয়ারপাড়া গ্রামে ভরত কুমার সরকারের একমাত্র ছেলে।

নিহতের দাদা আকাশ কুমার জানান, একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি পারিবারিক ভাবে জানাজানি হলে তার পিতা তাকে বকাঝকা করেন। এতে সে চৌগাছা বাজার থেকে ঘাসপুড়া কিনে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপতালে রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনায় রেফার করা হয়। খুলনা নেওয়ার পথে সে মারা যায়।

চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই চম্পা বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্কুলছাত্রের মরাদেহ থানায় আনা হচ্ছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্র ঘাসপুড়া খেয়ে মারা গেছে। আমার অফিসার ঘটনা স্থলে রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit