বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম

লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ঢাকায় বিএনপি কার্যালয়ে পুলিশের গুলিতে  বিএনপি কর্মী হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ।

প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিশনমোড় গোল চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit