মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

অভিশংসিত পেদ্রো কাস্তিলো, পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন দিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : খুব অল্প সময়ে রাজনীতির ময়দানে বহু পরিবর্তন দেখলো দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো সংসদ স্থগিত করে জরুরি অবস্থা জারি করে সরকার পরিচালনা করতে চেয়েছিলেন। তার সেই উদ্যোগ ভেস্তে দিয়ে বুধবার তাকে অভিশংসিত করে সংসদ। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, পুলিশ যখন পেদ্রো কাস্তিলোকে গ্রেফতার করে তখন মেক্সিকো দূতাবাসে আশ্রয় নিতে চেষ্টা করেছিলেন।

বুধবারই নতুন প্রেসিডেন্ট পেয়েছে পেরু। দেশটির ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দিনা পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট। ১৮ মাস আগে পেদ্রো কাস্তিলো পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন খুবই অপ্রত্যাশিতভাবে। গ্রামের একটি স্কুলে পড়াতেন তিনি। সেখান থেকে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন। বুধবার তাকে তৃতীয়বারের মতো অভিশংসন করার উদ্যোগ নিয়েই যত নাটকীয়তার সূত্রপাত।

পেরুর সংসদে বিরোধী দলের আধিপত্য ছিল বেশি। টেলিভিশনে দেওয়া বক্তৃতায় পেদ্রো কাস্তিলো জানিয়েছিলেন, সংসদ স্থগিত করে কারফিউ জারি করে এবং ডিক্রির মাধ্যমে দেশ শাসন করতে চান। তবে তা মেনে নেননি দেশটির আইনপ্রণেতারা। তারা নির্ধারিত সময়ের আগেই জড়ো হয়ে প্রেসিডেন্টকে অভিসংশিত করেন। ১৩০ জনের মধ্যে ১০১ ভোটে অভিসংসিত হন পেদ্রো কাস্তিলো।

বিবিসি জানিয়েছে, ক্ষমতা প্রয়োগে ‌‘নৈতিক অক্ষমতার’ জন্য পেদ্রো কাস্তিলোকে অভিশংসিত করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে, ৫ বার তিনি মন্ত্রিসভা রদবদল করেছেন। তার শাসনের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভও হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit