সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

টালিউড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন ঋত্বিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন নতুন অভিনেত্রী ঋত্বিকা সেন। খুব ছোট বয়স থেকে অভিনয় শুরু করেন এ নায়িকা। দেব, জিৎ, জিশু, বনির মতো তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে না নতুন কোনো সিনেমায়। আসল কারণ জানালে অভিনেত্রী নিজেই।

তিনি এখন ব্যস্ত দক্ষিণের সিনেমার নিয়ে। সেখানে একের পর এক ছবিতে কাজ করছেন। বিজয় সেতুপতির মতো সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায়। 

তিনি বলেন, আমি কিন্তু চুটিয়ে তামিল-তেলেগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গেছি, তারাই বলুন আমি যেমন সিনেমা করি তা আর এখানে হচ্ছে কই। যেসব অভিনেত্রী আমাকে কমপিটিশন মনে করতেন, আমার থেকে ১১ বছরের বড়, তারাও তো কম কাজ করছেন।

২০২১ সালে একটি মিউজিক ভিডিওয়ে ঋত্বিকা রোম্যান্স করেছেন, তার একসময়ের অনস্ক্রিন বাবা সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে। জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-তে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সম্রাট মুখোপাধ্যায় এবং ঋত্বিকা সেন। তার পর ১২ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার। আর সেখানে মেয়ে থেকে সোজা বউ।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit