বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে ইরাকের আল-ফাও এলাকার দক্ষিণ-পূর্বে দেশটির জলসীমায় এ হামলা হয়। বার্তা সংস্থা রয়টার্জ জানিয়েছে, হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। যদিও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, আল-ফাও থেকে প্রায় ৫২ কিলোমিটার বা ২৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার খবর তারা পেয়েছে। জাহাজটির মাস্টার জানিয়েছেন, হামলার পরও সব ক্রু নিরাপদে রয়েছেন। এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ইরাকের বন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘নিউ অ্যান্ড্রোস’ নামের ট্যাংকারটি হামলার শিকার হয়। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি ফুয়েল অয়েল ছিল। এতে থাকা ২২ জন ক্রুর কেউ হতাহত হননি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনের আঘাতের পর ট্যাংকারটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit