বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কাল সারাদেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩২৬ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

নয়াপল্টনের আকস্মিক ঘটনায় বুধবার বিএনপির সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল। সেখানে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সরকারের নীতিনির্ধারকরা নানা উসকানিমূলক বক্তব্যে আগেই বলছিলেন যে এমন ঘটনা ঘটাবেন। এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, অন্যায় ও পাশবিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের আটক করা হয়েছে। আজ (বুধবার) প্রায় ছয় শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে‌ অভিযান শুরু করে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে দেওয়া হয়।

তবে মির্জা ফখরুল সেখানে না ঢুকে কার্যালয়ের সামনে অবস্থান নেন। রাত ৮টার দিকে তিনি সেখান থেকে চলে যান।

কিউএনবি/বিপুল/০৭.১২.২০২২। রাত ১১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit