রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বিএনপি কার্যালয়ে অভিযান, রিজভী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫৯ Time View

ডেস্কনিউজঃ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর অভিযান চালিয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দফতরের দায়িত্বে থাকা নেতা ও কর্মকর্তাদের গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে প্রিজনভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এছাড়া আরো কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতারের পর তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল এখনো নয়া পল্টনের মূল ফটকের সামনের ফুটপাতে অবস্থান করছেন।

তবে কার্যালয়ের ভেতর থেকে বের হলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে অসুস্থ নেতাকর্মীদের বের করার সময় তাকে গ্রেফতার করা হয়।

কিউএনবি/বিপুল/০৭.১২.২০২২।সন্ধ্যা ৫.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit