সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দুর্গাপুরে সরকারি খাস জমি উদ্ধার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের মাকরাইল মৌজা থেকে ভুমিহীনদের পুনর্বাসনের লক্ষে প্রায় এক একর ভুমি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

তিনি বলেন, দুর্গাপুর সদর ইউনিয়নের মাকরাইল মৌজার এসএ কতিয়ান নং ১৯, দাগ নং ০৩, বিআরএস খতিয়ান নং ০১ এর ওই সরকারি ভুমি স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে স্থাপনা নির্মান করে ভোগদখল করে আসছিলেন। সরকারি প্রয়োজনে ভুমিহীনদের পুনর্বাসনের লক্ষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ভুমি উদ্ধার করা হয়। এ সময় এসআই শুভাশিষ গাঙ্গুলী, সার্ভেয়ার মো. শাহআলম, তহশীলদার মোখলেছুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সরকারি ভুমি উদ্ধারে কোন ব্যক্তিকেই ছাড় দেয়া হবে না। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হউক এমন কোন কাজ করতে দেয়া হবে না। উদ্ধারকৃত জায়গায় গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হবে। সরকারি খাস জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ১.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit