বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান ‘আঙুর ফল না পেলে টক লাগে’, সুনিধিকে নেহা, বাড়ছে চর্চা ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন যেভাবে ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস

বর্ষসেরা মডেল বেলা হাদিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

বিনোদন ডেস্ক : দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডসের আসরে বর্ষসেরা মডেল নির্বাচিত হয়েছেন বেলা হাদিদ। স্থানীয় সময় সোমবার রাতে এই ঘোষণা দেওয়া হয়। লন্ডনের রয়্যাল আলবার্ট হলে বেলাকে বর্ষসেরা মডেল হিসেবে ঘোষণা দেওয়া হয়।

কাজে ব্যস্ত থাকায় ২৬ বছরের বেলা রয়্যাল আলবার্ট হলে হাজির হতে পারেননি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন স্টাইলিস্ট কার্লোস নাজারিও।

পুরস্কারটি শিশুদের বিশেষ করে ফিলিস্তিনি ও ডাচ শিশুদের উৎসর্গ করেছেন বেলা। আগেই ধারণকৃত ভিডিওতে বেলা বলেছেন, ‘ফিলিস্তিনের শরণার্থী বাবা ও হল্যান্ডের অভিবাসী মায়ের মেয়ে আমি। আমাদের রক্তে নীতির প্রতি অবিচল থেকে কাজ করার মানসিকতা আছে। এটা সেরা হওয়ার জন্য মরিয়া হওয়া নয়, অন্যদের চেয়েও সেরা হওয়ার বিষয় নয়। এটা আমাদের সফল হওয়ার অনুপ্রেরণা দেয় কারণ আমাদের পূর্বপুরষরা কখনই সেই সুযোগ পাননি। এই পুরস্কার ফিলিস্তিনি শিশুদের জন্য, ডাচ শিশুদের জন্য। অভিবাসী, শরণার্থী যে কোনো শিশুদের জন্য’। 

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/সকাল ১১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit