শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

বিভিন্ন কর্ম সূচির মধ্য দিয়ে নবাবগঞ্জ মুক্ত দিবস পালিত

এম সাজেদুল ইসলাম (সাগর) ,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

এম সাজেদুল ইসলাম (সাগর) ,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ৬ই ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নবাবগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস পালন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয় থেকে একটিবর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বর গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান,কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।পরে উপজেলা হলরুমে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তি যোদ্ধারা বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে সেখানে শহীদদের আত্মার প্রতি শান্তিকামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা সহকারী অফিসার (ভূমি) কামরুজ্জামান সরকার, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান মমিন, উপজেলা আনসার ও ভিডিপিকর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসনজিৎ তালুকদার, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, সাবেক ডিপুটি কমান্ডার এখলাছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউনুছ আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/সকাল ১১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit