রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

আরবাজের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন মালাইকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে অফিসিয়াল ডিভোর্স হয় বলিউড তারকা মালাইকা অরোরা আর আরবাজ খানের। এতদিন দুপক্ষের কেউ-ই এ বিষয় মুখ খোলেননি। এই প্রথম মুখ খুললেন নিজের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’-তে।ওটিটিতে শুরু হয়েছে মালাইকা অরোরার রিয়েলিটি শো ‘মুভিং ইন উইথ মালাইকা’। আর মাল্লার প্রথম অতিথি ছিলেন পরিচালক ফারহা খান। সেখানেই সাবেক স্বামী আরবাজকে নিয়ে কথা বললেন তিনি। ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন মালাইকা আর আরবাজ। এর পর ১৮ বছর পর পথ আলাদা হয় দুজনের। বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সেভাবে কখনো কথা বলেননি তিনি, এই প্রথম নিজের শোতেই জানালেন ডিভোর্সের কারণ।

মালাইকা জানান, তিনি আরবাজকে বিয়ে করতে চেয়েছিলেন। কারণ তিনি নিজের বাড়ি থেকে বের হতে চেয়েছিলেন। আর তিনিই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমানের ভাইকে। আমিই আরবাজকে প্রপোজ করি। কেউ জানে না। আরবাজ আমাকে প্রপোজ করেনি। আমিই ওকে বলেছিলাম— ‘আমি বিয়ে করতে চাই। তুমি তৈরি তো?’ আর খুব মিষ্টিভাবে ও জবাব দিয়েছিল, ‘তুমি দিন আর জায়গা ঠিক কর’। তাদের বিয়েতে কী ভুল হয়েছিল সেই নিয়েও কথা বলেন মালাইকা। জানান, খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল। এর পর আমি বদলেছি। আমার জীবনের থেকে পাওয়া বদলেছে। আমার মনে হয় এখন আমরা অনেক ভালো মানুষ। মালাইকা এটাও জানান যে দাবাং মুক্তি পাওয়ার আগে পর্যন্ত তাদের মধ্যে সব ঠিক ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে ‘খিটখিটে হয়ে ওঠেন, এবং সবশেষে আলাদা হয়ে যান।’

২০১৬ সালের ২৮ মার্চ বিচ্ছেদের কথা ঘোষণা করেন এই দম্পতি। অফিসিয়ালি ডিভোর্স হয় ২০১৭ সালের ১১ মে। একসঙ্গে তাদের একটি পুত্রসন্তান রয়েছে, আরহান খান। বছর কুড়ির এ তরুণ আপাতত উচ্চশিক্ষার জন্য বিদেশে। তবে আলাদা হওয়ার পরও ছেলের সব দায়িত্ব একসঙ্গে পালন করেন তারা। এমনকি গত বছর যখন গাড়ি দুর্ঘটনা হয় মালাইকার, তখনো সবার আগে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আরবাজই।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit