বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান ‘আঙুর ফল না পেলে টক লাগে’, সুনিধিকে নেহা, বাড়ছে চর্চা ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন যেভাবে ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস

সাবেক স্বামীর মামলার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক :বিবাহবিচ্ছেদের মামলায় আদালতে শ্রাবন্তী মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ এনে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর চ্যাটার্জির বিরুদ্ধে আবারো মামলা করেছেন তার সাবেক স্বামী রোশন সিংহ।

সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। 

মামলা চলাকালীন কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে তার বিরুদ্ধে এ ধরনের মামলা করা যায়। তবে হঠাৎ করে সাবেক স্ত্রীর বিরুদ্ধে কেন এ অভিযোগ তুললেন রোশন?

জানা গেছে, বিবাহবিচ্ছেদ মামলাটি করেন অভিনেত্রী শ্রাবন্তী। মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানিয়ে মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন নায়িকা। আর তাতেই ধরা পড়ছে অসঙ্গতি।

রোশনের অভিযোগ, শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় দেওয়া তথ্যের অসঙ্গতি রয়েছে। 

এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই বলতে পারব না। 

রোশনের আইনজীবী জানান, ১৬ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি হবে আলিপুর কোর্টে। শ্রাবন্তীর বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে এই অভিনেত্রীর।

২০২০ সালে রোশন সিংহের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে; কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন এই অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit