রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

শেষবেলার রোমাঞ্চে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শেষ দিনে ক্ষণে ক্ষণে রূপ বদলেছে। দিনের শুরুতে উইকেট নিয়ে ইংল্যান্ড এগিয়ে যায়। এরপর প্রতিরোধের দেয়াল গড়েন পাকিস্তানি ব্যাটার। শেষবেলায় আবার ঘুরে দাঁড়ায় ইংলিশ বোলাররা। শেষবেলার রোমাঞ্চে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড।

ফলে তৃতীয়বারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জিতল ইংল্যান্ড।

সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের একদম শেষ মুহূর্তে গিয়ে এই ফয়সালা হলো। পাকিস্তানকে ৭৪ রানে হারিয়ে তিন টেস্ট সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড।
৩৪৩ রানের লক্ষ্যে থাকা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ২৬৮ রানে আটকে দিতে বড় অবদান দুই পেসার জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের।
৫০ রানে ৪ উইকেট নেন রবিনসন। ৪০ পেরুনো অ্যান্ডারসন ৩৬ রানে পান ৪ উইকেট। অধিনায়ক স্টোকস নেন এক উইকেট। শেষ ব্যাটারকে আউট করার কাজ সারেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।

দুই উইকেটে ৮০ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল পাকিস্তান। জয়ের জন্য শেষ দিনে স্বাগতিকদের দরকার ছিল ২৬৩ রান। ক্রিজে ছিলেন ইমাম উল হক ও সাউদ শাকিল। দিনের শুরুতেই পাকিস্তানকে হতাশ করেন ইমাম। দলের খাতায় আর ৯ রান যোগ হতেই আউট হন তিনি। জেমস অ্যান্ডারসনের শিকার হওয়ার আগে ইমাম করেন ৭৭ বলে ৪৮ রান। ইমাম হতাশ করলেও শাকিল দারুণ দৃঢ়তা দেখান।

রাওয়ালপিন্ডি টেস্ট দিয়েই সাদা পোশাকে অভিষেক হয় শাকিলের। দলের প্রয়োজনে চওড়া হয়েছে তার ব্যাট। অর্ধশতক হাঁকিয়ে চিনিয়েছেন নিজের জাত। চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সাথে গড়েন ৮৭ রানের জুটি। রিজওয়ান আউট হলেই ভাঙে এই জুটি। এই উইকেটরক্ষক করেন ৯২ বলে ৪৬ রান।

আগা সালমানের সাথে ২২ রান যোগ করে বিদায় নেন শাকিলও। ১৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। শাকিলের মূল্যবান ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। তার বিদায়ের পর মাঠে ফেরেন আজহার আলি। গতকাল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। আজ ফিরেই দলের জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখেন আজহার।

শেষ সেশনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮৬ রান ও ইংল্যান্ডের দরকার ছিল পাঁচটি উইকেট। চা বিরতির পর খুব সাবধানী শুরু করে পাকিস্তান। তারপরও ভুল বুঝাবুঝিতে রান আউটের মুখে পড়তে পড়তেও বেঁচে যান আজহার। কিন্তু তাতে লাভ হয়নি। টানা দুই ওভারে আজহার ও সালমানকে শিকার করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান ওলি রবিনসন।

আজহার ৮১ বলে ৪০ রান ও সালমান ৬৪ বলে ৩০ রান করেন। ২৬০ রানে স্বীকৃত সব ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে পাকিস্তান। টেলেন্ডাররা আর স্বপ্ন দেখাতে পারেনি স্বাগতিকদের। জাহিদ মাহমুদ ২১টি বল খেললেও ১ রান করে অ্যান্ডারসনের শিকার হন। একই ওভারে হারিস রউফকে গোল্ডেন ডাকের স্বাদ দেন অ্যান্ডারসন।

নাসিমকে এলবিডব্লিউ করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জ্যাক লিচ। ২৬৮ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে ৭৪ রানে ম্যাচ জিতে ইংল্যান্ড। রবিনসন ও অ্যান্ডারসন চারটি করে উইকেট শিকার করেন।

দুই দলের রান বন্যার পর ড্রই হতে পারত অনুমিত ফল। কিন্তু বেন স্টোকস ভাবলেন ভিন্ন কিছু। ঝুঁকি নিলেন, সাহস নিয়ে ইনিংস ঘোষণা করে চালালেন প্রবল চেষ্টা। তার বোলাররাও দেখালেন সেরাটা। ফলে দুর্দান্ত এক টেস্ট জিতে নিল ইংল্যান্ড।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit