শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের তিন সেনাপ্রধান অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালেও র‌্যাঙ্কিংয়ে পতন ব্রাজিলের শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের ৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি

শীতে কেন ব্যাডমিন্টন খেলবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :শীতের সময়টাতে ব্যাডমিন্টন খেলা বেশি জনপ্রিয়। শরীর ও মনের সুস্থতায় অবশ্য ব্যাডমিন্টন বেশ উপকারী। এক ঘণ্টা ব্যাডমিন্টন খেললে ৪৫০ ক্যালরি পোড়ানো সম্ভব। এই খেলা আপনার গতি বাড়াবে, শরীরটাকে ফিট রাখবে। বুদ্ধিতেও শাণ পড়বে। গড়ে উঠবে খেলোয়াড়সুলভ মানসিকতা। ব্যাডমিন্টন খেলতে গিয়ে দৌড়ঝাঁপ, ডাইভিং, ক্ষিপ্রতার সঙ্গে কর্কে আঘাত করার বিষয়টি আপনার পেশি ও সন্ধির দক্ষতা বাড়াবে।

এ ধরনের খেলায় রক্তে খারাপ চর্বির মাত্রা কমে, ভালো চর্বির মাত্রা বাড়ে। রক্তে শর্করার পরিমাণ কমে। ডায়াবেটিসের রোগীরা হাঁটার বদলে ব্যাডমিন্টনও খেলতে পারেন। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। হৃদ্রোগের ঝুঁকি কমবে। সুস্থ ব্যক্তি খেলার অভ্যাস গড়ে তুললে পরবর্তী সময়ে তাদের এসব দীর্ঘমেয়াদি রোগ হওয়ার ঝুঁকি কমে। 

এ ছাড়া এ রকম খেলায় অস্থিসন্ধিগুলো সচল ও সুস্থ থাকবে। হাত, পা, পিঠসহ শরীরের প্রায় সব জায়গার মাংসপেশির জোর বাড়বে এবং এর পাশাপাশি এসব পেশির নমনীয়তা বাড়বে। ব্যাডমিন্টন খেলার অভ্যাস সচল ও কর্মক্ষম থাকার পথে আপনাকে এগিয়ে দেবে। সচল থাকার মাধ্যমে হাড়ের ক্ষয় রোধ হবে। 
ব্যাডমিন্টন খেলায় আপনার দুশ্চিন্তা কমবে। প্রফুল্ল থাকতে পারবেন। সামাজিক যোগাযোগ বাড়বে। শরীরের প্রতিটি কোষে অক্সিজেন যাবে প্রচুর পরিমাণে। এন্ডরফিন নিঃসরণ বাড়বে, যার ফলে শরীরের ব্যথা কম অনুভব করবেন, মানসিক চাপ কমবে এবং ঘুম ভালো হবে। 

লেখক: অধ্যাপক, মেডিসিন বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit