ডেস্ক নিউজ : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যে ৯৫৫ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে রোগী সবচেয়ে বেশি। বিভাগটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন। এরপর ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনা বিভাগে ১৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬, বরিশাল বিভাগে ৪৪, রংপুর বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে ৩৭ এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে যে ২১১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ১০২ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০০