সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আজ বোচাগঞ্জ মুক্ত দিবস

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বোচাগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রু মুক্ত করেছিল বোচাগঞ্জের মাটি। দীর্ঘ ৯ মাসের লড়াই সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সু-সংগঠিত করেন বোচাগঞ্জের কৃতি সন্তান সাবেক প্রতিমন্ত্রী তৎকালীন তাজউদ্দীন সরকারের বিশেষ দূত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রৌফ চৌধুরী এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা হামিদ খান ভাষানির ঘনিষ্ঠ সহচর মরহুম আনোয়ারুল হক চৌধুরী নবাব।

এছাড়া বোচাগঞ্জের ১১৫ জন দামাল ছেলে ও আনসার থেকে আগত একজন সহ মোট ১১৬ জন মুক্তিযোদ্ধা প্রাঁনপন লড়াই চালিয়ে ১৯৭১ সালের এই দিনে বোচাগঞ্জকে হানাদার মুক্ত করেন। এতে ধনতলা গ্রামের আব্দুর বারেক ও এনামুল হক, কাকদুয়ার গ্রামের চিনিরাম দেবশর্মা, বিহাগাঁও গ্রামের কাশেম আলী, রনগাঁও ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামের গুলিয়া বাংরু বনকোট চুনিয়াপাড়া গ্রামের বের্যমোহন রায় বীর মুক্তিযোদ্ধা সহ সর্বমোট ১৩ জন মানুষ শহীদ হন।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্ঠায় বোচাগঞ্জের কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বোচাগঞ্জ মুক্ত দিবসটি পালন করা হচ্ছে।

বোচাগঞ্জ মুক্ত দিবস পালন উপলক্ষে এবারও বোচাগঞ্জ উপজেলা মুক্ত দিবস উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, বিভিণœ সরকারি /বে-সরকারি প্রতিষ্ঠান সহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যদিয়ে শেষ হবে বোচাগঞ্জ মুক্ত দিবসের অনুষ্ঠান।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit