রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

কলম্বিয়ায় ভূমিধসে ৩ জনের মৃত্যু, আটকা পড়েছেন ২০ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে এবং কাদামাটিতে প্রায় ২০ জন আটকা পড়েছেন। একটি রাস্তার ওপর এ ভূমিধস হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে পুয়েব্লো রিকো নামের পৌরসভার একটি প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনায় একটি বাস ও মটরসাইকেলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ক্রুরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটার বার্তায় লিখেছেন, ‘ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। এতে তিনজন প্রাণ হারিয়েছে এবং এখনো প্রায় ২০ জন আটকাবস্থায় রয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা।’

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে এক কন্যা শিশু রয়েছে। তার বয়স প্রায় সাত বছর।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাস চালকের বুদ্ধিমত্তায় ভূমিধসের ঘটনায় আরো বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।

আন্দ্রেস ইবারগুয়েন বেতার কেন্দ্র লোরো স্টেরিও বলেন, ‘ভূমিধসের সময় বাসের চালক কিছুটা পিছনে সরে আসে এবং এতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।’

প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে কলি নগরী থেকে রওনা দিয়েছিল।

সরকার জানায়, আগস্টে শুরু হওয়া এই বর্ষা মৌসুম কলম্বিয়ার ইতিহাসে বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit