রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি: ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর দিয়ে যাওয়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের পথ ‘হরমুজ প্রণালি’ এখনই খুলছে না। মার্কিন যুক্তরাষ্ট্র যত দিন না পর্যন্ত তাদের দেওয়া আগের কথা ও শর্তগুলো পুরোপুরি মেনে নিচ্ছে, তত দিন এই সমুদ্রপথ অবরুদ্ধ রাখার কথা সাফ জানিয়ে দিয়েছে ইরান। 

ইরানি গণমাধ্যম জানায়, স্পিকার গালিবাফ সভায় বলেন যে শত্রু পক্ষ ভালো করেই জানে একতরফা চাল চালবার সময় আর নেই। যতক্ষণ না ইরানের মানুষের নায্য অধিকার মেনে নেওয়া হচ্ছে এবং গত জুনের চুক্তির কথা আমেরিকা রাখছে, ততক্ষণ পর্যন্ত জলপথ চালু করা বা নতুন করে কোনো আলোচনায় বসার পথ পুরোপুরি বন্ধ থাকবে।

মূলত চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের ওপর হামলা চালালে এই ঝামেলার সূত্রপাত হয়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাটিগুলোতে হামলা চালায় এবং তেলের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। 

মাঝখানে গত জুন মাসে দুই দেশের যুদ্ধ থামানো এবং জলপথটি আবার চালু করার জন্য একটি চুক্তিও হয়েছিল। কিন্তু পরবর্তীতে কীভাবে এই পথ দিয়ে জাহাজ চলাচল করবে এবং নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে—তা নিয়ে অমিল দেখা দেওয়ায় সেই চুক্তি ভেস্তে যায়। ফলে এই গুরুত্বপূর্ণ সাগরপথটি বন্ধ থাকায় পুরো মধ্যপ্রাচ্যেই আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit