রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

খুবিতে দু’দিনব্যাপী সিজেইএন নেটওয়ার্কিং সম্মেলন শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আজ থেকে দু’দিনব্যাপী ‘সিক্সথ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স-২০২২’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে সকাল সাড়ে ৯টায় এই সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। 
সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. নাসিফ আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডব্লিউ একাডেমির বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক প্রিয়া ইসেলবর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত। 
 উদ্বোধনী পর্বে বক্তারা গঠনমূলক সাংবাদিকতার বিষয়টিকে অনেটা নতুন ভাবনা বলে আখ্যায়িত করে এর চর্চার মাধ্যমে সকলক্ষেত্রে ইতিবাচক দিক-নির্দেশনা পাওয়া সম্ভব বলে উল্লেখ করেন। এই সম্মেলনের মাধ্যমে সাংবাদিকতার ক্ষেত্রে পরস্পর যোগাযোগ ও মতবিনিময়ের গুরুত্বপূর্ণ প্লাটফরম তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে বেলা ১১ টায় টেকনিক্যাল সেশন শুরু হলে বিষয়বস্তুর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত। এ পর্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পিআইডি খুলনার প্রাক্তন উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর। সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর আজ ৫টি এবং আগামীকাল ২টি মোট ৭টি সেশন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলন আগামীকাল শেষ হবে।

 

 

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/সকাল ১১.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit