রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

৭ বছর পর ভারতের মুখোমুখি বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে বাংলাদেশ-ভারত সিরিজ। সাত বছর পর ওয়ানডে সিরিজে রোহিতদের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল।

তিন-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে রোববার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় মুখোমুখি হচ্ছে দু’দল।

অবশ্য গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আর চোট নিয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন অধিনায়ক তামিম ইকবাল।

এ সিরিজ দিয়ে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। শুক্রবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে জানানো হয় লিটন দাসের নাম।

 ভারতকে হারিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে চান তিনি। যেখানে সিনিয়রদের মানছেন অনুপ্রেরণা। অন্যদিকে টাইগারদের সমীহ করলেও ইতিবাচক শুরুর প্রত্যাশা রোহিত শর্মার।

প্রায় ৪ মাস পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত লিটন দাস। র‌্যাংকিংয়ে ৪ নম্বরে থাকা কঠিন প্রতিপক্ষ ভারতকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তার দল।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে যেভাবে খেলি তার চেয়ে একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে আর কী! অধিনায়ক হওয়ায় সবাইকে গাইড করতে হবে। ভারত সবসময়ই ভালো দল। তবে এটাও মনে রাখতে হবে, আমরা যখন দেশের মাটিতে খেলি তখন আমরা অনেক ভালো খেলি। মেইন টার্গেট থাকবে আমরা যেন ম্যাচটা জিততে পারি।’

অন্যদিকে, বিশ্রাম শেষে টিম ইন্ডিয়ার ডাগ আউটে ফেরা অধিনায়ক রোহিত শর্মা টাইগারদের নিয়ে বেশ সাবধানী। সাকিব-মুশফিক নয়, ইনফর্ম লিটনকে নিয়েও করা হচ্ছে আলাদা কাজ। বোলিং লাইনআপে ইনজুরি আক্রান্ত মোহাম্মদ শামিকে মিস করছে সফরকারীরা।

রোহিত শর্মা বলেন, ‘গেলো ৬-৭ বছরে বাংলাদেশ দল আমূল বদলে গেছে। তাদের বিপক্ষে ম্যাচগুলো চ্যালেঞ্জিং হয়েছে এবং তারা আমাদের সহজে জিততে দেয়নি। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ভালো ক্রিকেটই খেলতে হবে।’

“প্রতিবারই তাদের সঙ্গে আমরা যখন খেলি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এমনকি এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও জোর লড়াই হলো। ২০১৫ সালে এখানে এসে আমরা সিরিজ হেরে গেছি।”

এ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৩৬ বারের দেখায় ৫ বার জয় আছে টাইগারদের। আরও একদফা ভারতকে হারিয়ে স্মিত এ হাসিটা আরও চওড়া করার লক্ষ্য টাইগার কাপ্তানের।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

ভারতের ওয়ানডে স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পন্ত, ইশান কিশান, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন। 

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/সকাল ১১.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit