রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

গোল হজমের পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল: মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শনিবার অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির দারুণ এক গোলের পর দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ান গোলকিপারের ভুলকে কাজে লাগিয়ে দলকে আরও এগিয়ে নেন হুলিয়ান আলভারেস।

ম্যাচের ৭৭তম মিনিটে অস্ট্রেলিয়ার ক্রেইগ গুডউইনের শট আর্জেন্টিনার এনসো ফার্নান্দেসের মুখের এক পাশে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে। খেলায় উত্তেজনা ফেরে প্রবলভাবে। পরের সময়টায় আর্জেন্টিনা যেমন দারুণ কিছু সুযাগ হাতছাড়া করে, তেমনি সমতায় ফেরার সুযোগ আসে অস্ট্রেলিয়ার সামনেও। গোল যদিও আর হয়নি। একদম শেষ সময়ে অস্ট্রেলিয়া সুবর্ণ এক সুযোগ পেয়েছিল গোলে, যেখানে আর্জেন্টিনাকে বাঁচান গোলরক্ষক।

জিততে শেষ পর্যন্ত বেশ কষ্টই করতে হয় মেসিদের। তবে বিশ্বকাপের ম্যাচে এমনটি প্রত্যাশিতই, বললেন আর্জেন্টাইন অধিনায়ক। লিওনেল মেসি বলেন, “শেষ দিকে ওদের গোলটি হওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল। এটা বিশ্বকাপের ম্যাচ, এখানে কাজটা কখনোই সহজ নয়। বিশ্বকাপ এবার শুরু থেকেই ছিল কঠিন, তবে এই পর্যায়ে তা আরও কঠিন।”

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/সকাল ১০.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit