রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চালের পায়েস তো খেয়েছেন, আলুর পায়েস খেয়েছেন কি?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :উৎসবে, অনুষ্ঠানে বাঙালীর মেনুতে পায়েস থাকবেই থাকবে। সাধারণত আমরা চালের পায়েসই রান্না করে থাকি। পোলাওয়ের চাল দিয়ে তৈরি পায়েস তো অত্যন্ত চেনা একটি খাবার। তবে মিষ্টি আলুর পায়েস খেয়েছেন কখনও? যদি না খেয়ে থাকেন, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন।

একঘেয়ে পায়েস না খেয়ে একটু টুইস্ট আনুন পায়েস রান্নায়। দেখে নিন মিষ্টি আলুর পায়েস তৈরির সহজ পদ্ধতি।

মিষ্টি আলুর পায়েস তৈরির উপকরণ: 

এক কেজি মিষ্টি আলু, দুধ এক কেজি, আধ কেজি খেজুরের গুড়, ঘি পরিমাণমতো, স্বাদ অনুযায়ী লবণ, ২টো তেজপাতা, কিশমিশ ও কাজুবাদাম, দারুচিনি ড্রাই ফ্রুটস।

মিষ্টি আলুর পায়েস তৈরির পদ্ধতি ১) আলুগুলো খোসা ছড়িয়ে ভাল করে ধুয়ে নিন। তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ২) দুধ ফোটাতে দিন। এর মধ্যে একটি তেজপাতা, দু’টি দারুচিনি দিয়ে। ৩) ফুটে ফুটে দুধ ঘন হয়ে এলে আঁচ কমিয়ে রান্না করুন। ৪) অন্য একটি পাত্রে ঘি গরম করে তার মধ্যে কেটে রাখা আলু দিয়ে নাড়তে থাকুন। ৫) কিছুক্ষণ ভাজার পর অল্প পরিমাণ লবণ দিন। ৬) এর পর দুধে খেজুরের গুঁড় দিয়ে নাড়তে থাকুন। তারপর ঘিয়ে ভাজা মিষ্টি আলুগুলো দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন যাতে পাত্রের নীচে লেগে না যায়। ৭) পায়েস ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। ওপরে কিশমিশ ও কাজুবাদাম ছড়িয়ে ঢাকা দিন কিছুক্ষণ। উপরে কেশরও ছড়িয়ে দিতে পারেন। তাতে স্বাদে বেড়ে যায় দ্বিগুণ।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit