রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মদ খেলেও বাড়তে পারে ক্যান্সারের আশঙ্কা, দাবি সমীক্ষায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই মনে করেন সপ্তাহে দুই থেকে তিন বার পরিমিত মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু হালের গবেষণা বলছে, ওয়াইন-সহ যে কোনও ধরনের অ্যালকোহল জাতীয় পানীয় খেলেই ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

ওয়াইন, বিয়ারের মতো যে সব পানীয়ে ইথানল আছে, সে সব খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। স্তন, মুখ এবং কোলন-সহ ৭ ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে এই জাতীয় পানীয়।

আমেরিকার ‘ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট’-এ গবেষণারত বিজ্ঞানী অ্যান্ড্রু সেডেনবার্গের বলেন, “বেশির ভাগ মানুষেরই ধারণা ওয়াইন স্বাস্থ্যকর। কিন্তু অ্যালকোহল জাতীয় যে কোনও পানীয়ই যে ক্যান্সার হওয়ার কারণগুলিকে উদ্দীপিত করে, তা জানেন না অনেকেই।”

গবেষণায় ওঠে এসেছে অদ্ভুত একটি তথ্য। আমেরিকায় বসবাসকারী ৫০ শতাংশেরও বেশি মানুষ নাকি জানেনই না যে, ওয়াইন খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। শুধু পানীয় হিসাবে নয়, বিদেশি অনেক রান্নাতেই অ্যালকোহলের ব্যবহার দেখা যায়।

জীবনযাপনের মান উন্নত করতে এবং অ্যালকোহলের ব্যবহার কমাতে মানুষকে সচেতন করা ছাড়া আর কোনও উপায় নেই। অ্যান্ড্রু আরও বলেন, “অ্যালকোহল কী ভাবে মানুষের ক্ষতি করে, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা উচিত।” সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit