শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

পুলিশের কাছে ইয়াবা বিক্রি করতে এসে আটক মাদক ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে সাদা পোশাকে মাদক ব্যবসায়ী সেজে ইয়াবা কিনতে যায় কয়েকজন ছদ্মবেশী পুলিশ সদস্য। পুলিশের এই ফাঁদে ইয়াবা বিক্রি করতে এসে গোলাম মোস্তফা (৩২) নামের একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউপির কুলানন্দপুর গ্রামের একটি রাস্তা থেকে তাকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয় ৩৫ পিচ ইয়াবা। যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির। আটককৃত গোলাম মোস্তফা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পূর্ব ফতেপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, বেশ কিছু দিন থেকেই আমাদের কাছে খবর আসছে যে পাশ্ববর্তী উপজেলার কয়েকজন মাদক ব্যবসায়ী কৌশলে ঘোড়াঘাটে এসে মাদক ব্যবসা করছে। আমাদের পুলিশ সদস্য মাদক ব্যবসায়ী সেজে আটককৃত আসামির সাথে মোবাইলে যোগাযোগ করে। ছদ্মবেশী পুলিশ সদস্য তার কাছে ইয়াবা কিনতে চাইলে আসামি চড়া দামে ঘোড়াঘাট-নবাবগঞ্জ উপজেলা সীমান্তে ইয়াবা বিক্রি করতে আসে। এ সময় ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ ঘটনার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে শুক্রবার (২ ডিসেম্বর) আসামিকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit