সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

বিজিবির অভিযানে ১৩৪ কোটি টাকার চোরাচালান দ্রব্য জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজ : নভেম্বর মাসে অভিযান চালিয়ে ১৩৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে জব্দ করা হয় এসব চোরাচালান পণ্য। আজ শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪ কেজি হেরোইন, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩১৫ ক্যান বিয়ার, ২১৪ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৮১ কেজি গাঁজা, ১ লাখ ৩৭ হাজার ৩৮৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৩ হাজার ৯৭৪টি নেশা জাতীয় ইনজেকশন, ৮ হাজার ৫৯২টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬১৮ বোতল এমকেডিল/কফিডিল, ২ লাখ ৯১ হাজার ৬৭৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৪২ হাজার ১০০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৫০ হাজার ৮৭৩টি অন্যান্য ট্যাবলেট।

এতে আরও বলা হয়, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫৫ কেজি ৫৪৬ গ্রাম স্বর্ণ, ৭ কেজি রূপা, ২ লাখ ১২ হাজার ৫৬৩টি কসমেটিক্স সামগ্রী, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন গহনা, ১৭ হাজার ৪২৪টি শাড়ি, ৬ হাজার ১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১ হাজার ৬৩১টি তৈরি পোষাক, ২ হাজার ৯৮৯ ঘনফুট কাঠ, ৬ হাজার ৮০ কেজি চা পাতা, ৭৮ হাজার ৫৩৩ কেজি কয়লা, ৫৪ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, ১টি কষ্টি পাথরের মূর্তি, ২টি ট্রাক/কাভার্ডভ্যান, ৩টি মাইক্রোবাস/চাঁদের গাড়ি, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৬৮টি মোটরসাইকেল।

এ ছাড়াও উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি পিস্তল, ৮টি গান, ৮টি ককটেল, ২৪টি মর্টাল শেল, ১টি ম্যাগাজিন এবং ৫৬ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১০৪ জন বাংলাদেশী নাগরিক ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজিবি।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit