বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই। বুধবার সাংহাইয়ের স্থানীয় সময় দুপুর ১২টায় মারা গেছেন তিনি। এ তথ্য দেয়া হয়েছে রাষ্ট্রীয় মিডিয়ায়। বলা হয়েছে, তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিয়ানানমেন স্কোয়ার বিক্ষোভের পর তিনি ক্ষমতায় এসেছিলেন। তার সময়কালে চীন ব্যাপকভাবে উন্মুক্ত করা হয়। ফলে দেশটি দ্রুতগতিতে প্রবৃদ্ধির দিকে এগিয়ে যায়। তিয়ানানমেন বিক্ষোভের পর সবচেয়ে মারাত্মক বিক্ষোভ যখন হচ্ছে চীনে, তখনই তিনি মারা গেলেন। চাইনিজ কমিউনিস্ট পার্টি বিবৃতিতে বলেছে, জিয়াং জেমিন মারা গেছেন লিউকেমিয়া এবং নানা রকম অঙ্গ অকেজো হয়ে যাওয়ায়।

গ্লোবাল টাইমস, সিনহুয়া বার্তা সংস্থা সহ রাষ্ট্রীয় মিডিয়াগুলো তার সম্মানে তাদের ওয়েবসাইটকে সাদা-কালোতে উপস্থাপন করেছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি প্রয়াত এই নেতার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে।

এতে বলা হয়েছে, ১৯৮৯ সালের বসন্ত ও গ্রীষ্মে চীনের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে উঠেছিল। সে সময় কমরেড জিয়াং জেমিন অসন্তোষের বিরুদ্ধে পার্টির সেন্ট্রাল কমিটিতে যথাযথ সিদ্ধান্ত দিয়ে তা বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন। তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষে ছিলেন এবং জনগণের মৌলিক স্বার্থের একজন রক্ষক ছিলেন।

সূত্র: অনলাইন বিবিসি

কিউএনবি/বিপুল/ ৩০.১১.২০২২/ রাত ১০.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit