উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘দি এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’ (এসিইউ)-এর কাউন্সিল সভায় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদারের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন এগিয়ে নেয়া এবং গণমানুষের জীবন-মান ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহের বিশেষ ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ’ আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি অনুরোধ জানান। পৃথিবীর খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহের অ্যালামনাইদের মতো গবেষণা ও উদ্ভাবনে তহবিল গঠন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের প্রতি উপাচার্য বিনীত আহ্বান জানান।উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত ২২ নভেম্বর ২০২২ উক্ত সফরে গমন করেন।
কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৭:০৮