শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

দক্ষিণী সিনেমার সুপারহিট জুটি বিয়েরপিঁড়িতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : তামিল অ্যাকশন ছবি ‘দেবারতাম’ বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছে।

২০১৯ সালে মুক্তি পাওয়া এম মুথাইবা পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন গৌতম কার্তিক ও মানজিমা মোহন।

সিনেমার পর ব্যক্তিগত জীবনেও জুটিবদ্ধ হলেন তারা। সোমবার চেন্নাইতে সাত পাকে বাঁধা পড়েছেন গৌতম ও মানজিমা।

‘দেবারতাম’ শুটিংয়ের এক বছর পর গৌতম ও মানজিমার প্রেম হয়। এ প্রসঙ্গে গৌতম বলেন, একসঙ্গে সিনেমায় অভিনয়ের পর আমরা ভালো বন্ধু হয়ে যাই। যখনই আমার খারাপ সময় গেছে সে পাশে থেকে সাহস জুগিয়েছে। এক বছর পর আমিই তাকে প্রস্তাব দিই, কয়েক দিন পরই সে হ্যাঁ বলে দেয়।

গত তিন বছর ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারা।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন দুই তারকা। গৌতম ও মানজিমার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যরা উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান খুবই সীমিত পরিসরে হয়েছে।  

আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ছিলেন পরিচালক মণি রত্নম, গৌতম মেনন, অভিনেতা বিক্রম প্রভু, আরকে সুরেশ, শিবকুমার, ঐশ্বরিয়া, রজনীকান্ত প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit