বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

সে আমাদের ঘরের নেতা: বুবলী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী গোপনে বিয়ে করে জন্ম দিয়েছেন এক ফুটফুটে ছেলে। নাম তার শেহজাদ খান বীর। তার বয়স এখন আড়াই বছর। স্টার কিড বলে কথা। তাকে নিয়ে শাকিব-বুবলীর অনুরাগীদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেছেন বুবলী। এতে পাঞ্জাবি-কটিতে সেজে নেতার মতো হাত উঁচু করে রেখেছে শেহজাদ খান বীর।  

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লিডার বাবাই। সে আমাদের ঘরের নেতা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

শেহজাদের এই ছবি সামনে আসার সঙ্গে সঙ্গে লুফে নেয় শাকিবভক্তরা। বিভিন্ন গ্রুপে পোস্ট দিতেও দেখা গেছে।

একই সঙ্গে শেহজাদকে নিয়েও অনেকই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার! অনেকেই আবার লিখেছেন, সুইট, কিউট, মাশাআল্লাহ। 

মাঝেমধ্যেই বীরের বিভিন্ন ছবি পোস্ট করেন বুবলী। বরাবরের মতো সেগুলোতে বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। 

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের খবর প্রকাশ্যে আসে। ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।

বুবলীর পক্ষ থেকে জানা যায়, ২০২০ আমার ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শেহজাদের জন্ম হয়। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit