সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৮২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু। তবে সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সাধারণ সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন, ২নম্বর ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩নম্বর ওয়ার্ডে মো.সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মো.জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে  এইচ এম শওকত রেজা চৌধুরী আরমান, ৬নম্বর ওয়ার্ডে মনজুরুল ইসলাম চৌধুরী মোহন ৭নম্বর ওয়ার্ডে মো.মনিরুজ্জামান মনির, ৮নম্বর ওয়ার্ডে  মো.আতিক উল্যাহ সুজন।  সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ইসরাত জাহান, ২ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আরা বেগম।  

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন । এ কারণে আজ  শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার ১৩০৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হন। এছাড়া ১নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন সাধারণ সদস্য পদে বিনা প্রতিন্ধন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit