শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

থানায় বিক্ষুব্ধ জনতার হামলা, ৩৬ পুলিশ আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেসক্ : ভারতের কেরালায় একটি বন্দর নির্মাণের বিরোধিতা করে থানায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। রোববার রাতে রাজ্যটির ভিজিনজাম থানায় এ হামলা চালানো হয়। এতে অন্তত ৩৬ পুলিশ সদস্য ও ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ভিজিনজামের সাধারণ মানুষ ওই এলাকায় বন্দর নির্মাণের বিরুদ্ধে টানা চার মাস ধরে প্রতিবাদ করছে। এ ঘটনায় রোববার পাঁচজনকে পুলিশ আটক করার পরই বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায়। স্থানীয় মানুষজন লাঠি ও পাথর নিয়ে থানায় হামলে পড়ে। এ সময় তারা সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশের দাবি, এ ঘটনায় তাদের চারটি জিপ, দুইটি ভ্যান ও ২০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া থানার আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হয়েছে। এ ঘটনায় তিন হাজার জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। ২০১৫ সালের ডিসেম্বর থেকে বন্দর নির্মাণের কাজ শুরু হয়। এরপর থেকেই উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্যভাবে ভূমি ক্ষয় শুরু হয়েছে বলে স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করছেন। 

এর প্রভাবে ইতোমধ্যেই অনেক জেলে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। বিপাকে পড়েছে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় ৫৬ হাজার মানুষ। থানায় হামলার পর অগ্নিগর্ভ হয়ে উঠে সেখানকার পরিস্থিতি। এলাকায় ২০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেরালা বন্দর উন্নয়ন মন্ত্রী আহমেদ দেভারকোভিল বলেছেন, সোমবার একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা কালেক্টরকে এই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে সর্বদলীয় সভা আহ্বান করতে বলা হয়েছিল। তিনি আন্দোলনকারীদের সঙ্গেও আলোচনা করবেন।

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit