বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তিন বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ :আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । পরবর্তী তিন দিন আবহাওয়ার উল্লেযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও যশোরে ১৩ দশমিক ৬, ঈশ্বরদীতে ১৪ দশমিক ০, চুয়াডাঙ্গা ১৪ দশমিক ২, বদলগাছীতে ১৪ দশমিক ৪, ডিমলা, ময়মনসিংহ, তাড়াশ ও রাজারহাটে ১৫, দিনাজপুরে ১৫ দশমিক ১, রাজশাহী ও  সাতক্ষীরা ১৫ দশমিক ৫, ফরিদপুরে ১৫ দশমিক ৬ এবং কুমারখালীতে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের আমেজ দেখা দিয়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। 

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯, রাজশাহীতে ১৫ দশমিক ৫, রংপুরে ১৭, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৭ দশমিক ৮, চট্টগ্রামে ২৩ দশমিক ১, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিমলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit