শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

যুদ্ধের ঢাক পিটিয়েও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত তুরস্কের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

যুদ্ধের ঢাক পিটিয়েও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সিরিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দেওয়ার একই সময়ে এরদোয়ান বলেছেন, দামেস্কের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা রয়েছে। 

কায়রোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলছে তার অংশ হিসেবে গত রবিবার দোহায় বিশ্বকাপ ফুটবলের অবকাশে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ান। ২০১৩ সালে আল-সিসি মিশরের সাবেক ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত ও তার সমর্থকদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন অভিযান চালানোর পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক।

প্রেসিডেন্ট এরদোয়ান রবিবার তার বক্তব্য আরও বলেন, “রাজনীতিতে স্থায়ীভাবে কঠোর অবস্থান ধরে রাখার কোনও সুযোগ নেই।”

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন গত মাসে বলেছিলেন, প্রেসিডেন্ট এরদোয়ান ও তার সিরীয় সমকক্ষ বাশার আল-আসাদের মধ্যে বৈঠক আয়োজনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

এরপর চলতি মাসের গোড়ার দিকে এরদোয়ান বলেন, তিনি সময়মতো পুতিনের প্রস্তাব বিবেচনা করে দেখবেন।

সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ও যুদ্ধ শুরু হওয়ার এক বছর পর ২০১২ সালের মার্চ মাসে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা। ওই সময় সিরিয়ায় বহু সন্ত্রাসী গোষ্ঠী মারাত্মক নাশকতা, রক্তপাত ও ধ্বংসযজ্ঞ চালায় যার কোনও কোনও গোষ্ঠীকে সরাসরি তুরস্ক পৃষ্ঠপোষকতা দেয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, ২০১৬ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে তিনবার স্থল আগ্রাসন চালায় আঙ্কারা। সিরিয়ায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়াইপিজি আশ্রয় নিয়েছে বলে অভিযোগ তুলে এসব আগ্রাসন চালায় তুরস্ক। গত সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ান আরেকবার উত্তর সিরিয়ায় আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছেন। সূত্র: প্রেসটিভি

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit