রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ডাকাত সন্দেহে ধাওয়া করে যুবককে আটকের পর উদ্ধার হলো ২ কেজি গাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৫০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোর মনিরামপুরে এলাকাবাসী ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে হুমায়ুন কবির ওরফে সজিব শেখ নামে এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ব্যাগভর্তি দুই কেজি গাজা। আর এ ঘটনা শনিবার রাতে উপজেলার রোহিতা গ্রামে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। আটক হুমায়ুন খুলনার গল্লামারি এলাকার শহিদুল ইসলাম শেখের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার পর রোববার দুপুরে পুলিশ তাকে আদালতে চালান দেয়।

জানাযায়, সম্প্রতি রোহিতায় ডাকাতি সংঘটিত হবার পর এলাকাবাসীর মধ্যে বেশ আতংক বিরাজ করে। ফলে রোহিতায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। শনিবার রাত নয়টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের জলকর রোহিতা মোড়ে পুলিশ অবস্থান করে। এ সময় ঝিকরগাছা থেকে মোটরসাইকেলে করে দুই যুবক মনিরামপুরের দিকে আসছিল। পুলিশ এ সময় মোটরসাইকেল থামানোর নির্দেশ দেয়। কিন্তু মোটরসাইকেল চালক ঘুরিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অপর যুবক হুমায়ুন কবির ওরফে সজিব শেখ মাঠ দিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় স্থানীয় জনতা ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে মাঠের মধ্যে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাজা উদ্ধার করা হয়। পরে পুলিশ সেখান থেকে তাকে থানা নিয়ে আসে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আটক যুবক একজন মাদক ব্যবসায়ী। তারা বেনাপোল থেকে গাজা নিয়ে খুলনায় যাচ্ছিল। এ ব্যাপারে আটক হুমায়ুনসহ দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য অইনে মামলা করে আদালতে চালান দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit