সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত না: শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, ১৯৭৫-এর পর ২১ বছর, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল-এই ২৯ বছর বাংলাদেশ কেন উন্নতি করতে পারে নাই? কারণ, যারা ওই সময় ক্ষমতায় ছিল এদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত না। যে কারণ তারা এ দেশকে উন্নত করতে চায়নি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়নি। ক্ষমতা ছিল তাদের ভোগের বস্তু। যার ফলে আমরা সামনের দিকে এগোতে পারিনি। 

শনিবার সকালে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের আংশিক সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। 

আওয়াম লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, জনগণ আমাদের পরপর ৩বার ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। যার কারণে আমরা এই উন্নয়নগুলো করতে সক্ষম হয়েছি। 

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit