শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

শাকিব-বুবলীর সংসারে তৃতীয় পক্ষটা কে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : তৃতীয় পক্ষের ইন্ধনে বুবলীর সুখের সংসারে আগুন ধরেছে বলে অভিযোগ ঢালিউডের এ নায়িকার। ওই পক্ষ শাকিবকে ঘিরে নিজের স্বার্থ হাসিল করতে এসব করছে বলেও ইঙ্গিত করেছেন বুবলী। বুবলীর তৃতীয় পক্ষ বলতে কাকে বোঝাতে চাইছেন?-এমন প্রশ্ন তার ভক্ত-সমালোচকদের।

বুবলীর ‘হীরার নাকফুল’ পাওয়া নিয়ে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের তাচ্ছিল্যের হাসি ভরা পোস্ট এবং পরে শাকিব খানের অস্বীকার— নায়িকাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। অপুর পোস্টের জবাবে পাল্টা পোস্ট দিয়েছেন বুবলী।

কিন্তু শাকিবের সাক্ষাৎকারে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বুবলী। বৃহস্পতিবার গণমাধ্যমকে বুবলী বলেন, ‘শাকিব খানের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি। সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে, এটি আমার জন্য অনেক অপমানজনক। কারণ জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে, এত শৈল্পিক একটা ব্যাপার নিয়ে সে কীভাবে এটি অস্বীকার করল, আমার মাথায় আসছে না।’

বিষয়টিতে তৃতীয়পক্ষ ইন্ধন জোগাচ্ছে জানিয়ে এ নায়িকার ভাষ্য— ‘কয়েক দিন ধরে তৃতীয় পক্ষে স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটি। শাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে। 
বুবলীর বক্তব্যে সহজেই বোঝা যাচ্ছে— তিনি তৃতীয় পক্ষ বলতে অপু বিশ্বাসকে বোঝাতে চাইছেন।

এ বিষয়ে বুবলী বলেন, আমার সন্দেহ হচ্ছে, তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে (শাকিবের সঙ্গে দূরত্ব)। শাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপও থাকতে পারে। এসব শাকিব খানের সঙ্গে তার পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কিনা, এটিও ভাবার বিষয়।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit