শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম

কলাপাড়ায় গ্রামের পর গ্রাম ঘুরলেও দেখা মিলছে না শাপলা ফুলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : মাত্র কয়েক বছর আগেও পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন এলাকার খাল-বিলে হাজার হাজার শাপলা ফুল দেখা যেত। শাপলার নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যেত সকলের। কিন্তু এখন গ্রামের পর গ্রাম ঘুরলেও দেখা মিলছে না শাপলা ফুলের। পরিবেশবিদেরা বলছেন, জমিতে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে শাপলা ক্রমশ কমে যচ্ছে।

এলাকার বয়স্করা জানান, সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে ও লাল রঙের শাপলা ওষধিগুণে সমৃদ্ধ বলে পরিচিতি রয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনে মানুষ আবাদি জমি ভরাট করে বাড়ি, পুকুর, মাছের ঘের বানানোর ফলে প্রাকৃতিকভাবে শাপলা জন্মানোর জায়গা কমে গেছে। স্থানীয় শিক্ষক মুজিবুর রহমান জানান, বেশ কয়েক রঙয়ের শাপলা রয়েছে। এর মধ্যে লাল ও সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে ভোজন রসিকরা খায়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন কলাপাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, জমিতে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদের কারণে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ, জলবায়ু পরিবর্তন, খাল-বিল ও জলাশয় ভরাটের কারণে শাপলা আজ হারিয়ে যেতে বসেছে। উপজেলা কৃষি অফিসার এ আর সাইফুল্লাহ সংবাদিকদের জানান, খাল-বিল ও আবদ্ধ জলাশয়গুলো দিন দিন শুকিয়ে যাওয়াসহ পানিতে লবনাক্ততার পরিমাণ বৃদ্ধির কারণে শাপলার বংশ বিস্তার দিন দিন কমে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit