বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

মালেশিয়ায় প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন রাজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

ডেস্কনিউজঃ বর্ধিত সময়ের মধ্যেও বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম এবং সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন সরকার গঠন করতে ব্যর্থ হয়েছেন। ফলে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ নিজেই পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই করবেন। তবে কবে নাগাদ তা করবেন তা নির্দিষ্ট করেননি তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। রাজা প্রথমে তাদেরকে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় দিয়েছিলেন সরকার গঠনের জন্য। এ সময়ের মধ্যে কোন পক্ষ সংখ্যাগরিষ্ঠতা গড়ে তুলতে ব্যর্থ হয়। ফলে আরও ২৪ ঘন্টা সময় বাড়ান তিনি। সে সময়সীমা গতকাল শেষ হয়ে যায়। আনোয়ার ইব্রাহিম বা মুহিদ্দিন ইয়াসিন কেউই জোট গঠন করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে পারেননি।

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে জাতীয় এই নির্বাচন দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতাকে বাড়িয়ে তোলে। দেশটি স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত মাত্র তিনজন প্রধানমন্ত্রী পেয়েছে।

অর্থনৈতিক ক্ষতিকে সারিয়ে তোলার জন্য যে পলিসি প্রয়োজন তা নেয়ায় বিলম্ব হচ্ছে রাজনৈতিক অস্থিরতায়। এতে তাদের ঝুঁকি বাড়ছে। ক্ষমতাসীন বরিষন ন্যাশনাল জোট বলেছে, তারা আনোয়ার ইব্রাহিম বা মুহিদ্দিন ইয়াসিন কাউকেই সমর্থন করে না। ফলে সরকার গঠন থমকে যায়। এমন অবস্থায় সাংবিধানিক সংকট কাটিয়ে উঠতে রাজা এগিয়ে এসেছেন। তিনি ব্যাপকভাবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন। তবে এমন প্রার্থীকে তিনি প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিতে পারেন, যাকে তিনি বিশ্বাস করেন যে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবেন। রাজপ্রাসাদ থেকে সাংবাদিকদের উদ্দেশে রাজা বলেছেন, শিগগিরই এ বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে দিন। সরকার গঠন নিয়ে যেকোনো সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য তিনি মালয়েশিয়ানদের প্রতি অনুরোধ করেন।

কিউএনবি/বিপুল/ ২২.১১.২০২২/ রাত ১১.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit