বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিল সৌদি আরব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ বিশ্বকাপ ফুটবলের আজকের দিনের প্রথম ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও সৌদি আরব। প্রথম দিনেই অঘটনের মুখোমুখি হলো এবারের বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ২ মিনিটের এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু সৌদি গোলকিপার শটটি ঠেকিয়ে দেন। এরপর ম্যাচের ১০ মিনিটে ফাউল করা হলে ভিএআর চেক করে পেনাল্টির সংকেত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিওনেল মেসি। এরপর গোল করার সুযোগ খুঁজতে থাকে সৌদি আরব। কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি তারা।

২১ মিনিটে আবারো গোল করেন লিওনেল মেসি, কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গোলটি বাতিল হয়ে যায়। এর ৬ মিনিটে পর ম্যাচের ২৭ মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। এই গোলটিও ভিএআরে অফসাইডের নিয়মে বাতিল হয়ে যায়। এরপর ৩৪ মিনিটে আর্জেন্টিনা আবারো অফসাইড থেকে গোল করে। ম্যাচের ৪১ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। কিন্তু ফ্রি-কিক থেকে গোল করতে পারেনি দলটি। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সৌদি আরব। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সৌদি আরব। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন সালেহ আল শেহরি। ম্যাচের ৪৮ মিনিটে গোলটি করেন তিনি। এরপর যেন এক ধাক্কাই অপেক্ষা করছিল আর্জেন্টিনার জন্য। প্রথম গোল পাবার পরপরই আবারো গোল করে সৌদি আরব। এবার দলের হয়ে গোল করেন সালেম আল দাওয়াসরি। ৫৩ মিনিটে হওয়া এই গোলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব।

ম্যাচের ৬৫ মিনিটে সমতায় ফেরার দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার প্রচেষ্টা রুখে দেন সৌদি গোলকিপার মোহাম্মদ আলাওউইস। এরপর ৭১ মিনিটে ডি মারিয়া শট নিলেও সেটিও সেভ করেন এই গোলকিপার। এরপরই যেন গোল করতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। এরপর অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।

ম্যাচে অতিরিক্ত সময় দেয়া হয় ৮ মিনিট, তবে এই সময়ে সৌদি আরবের গোলকিপার ও ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি আঘাতপ্রাপ্ত হন। তখন খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। অতিরিক্ত সময়েও গোলের সুযোগ পায় সৌদি আরব। কিন্তু দারুণ এক হেডার সেভ করেন সৌদি গোলকিপার। এরপর আর কোনো গোল না হলে আর্জেন্টিনা হারিয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার পুঁচকে দল সৌদি আরব।

এই জয়ে সি গ্রুপের সবার ওপরে রয়েছে সৌদি আরব। অন্যদিকে, ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আর্জেন্টিনা।

কিউএনবি/বিপুল/ ২২.১১.২০২২/ রাত ১১,০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit