বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বাস থেকে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা তিনটি বস্তা ভর্তি ‘ব্লেজার’ উদ্ধার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। মাদক উদ্ধার করতে গিয়ে এসব পোশাক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পোশাকের মূল্য প্রায় দুই লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মো. মিজানুর রহমান অভিযানের নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় ‘তুবা লাইন’ বাসে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় তিনটি বড় বস্তা জব্দ করা হয়। পরে বস্তাগুলো খুলে ৭৫টি ব্লেজার পাওয়া যায়। ব্লেজারগুলো ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত ব্লেজারগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩০