বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্টেডিয়ামের গ্যালারিতে ‘বিয়ারের’ জন্য স্লোগান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

ডেস্কনিউজঃ প্রথমবারের মতো আরব দেশের বুকে হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। ৩২ দলের এই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হচ্ছে মরুর দেশ কাতারের বুকে। ২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর।

মুসলিম প্রধান দেশে বিশ্বকাপ হওয়ায় এবার দর্শকদের জন্য থাকছে বেশ কড়াকড়ি নিয়ম। যার মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ রুপে অ্যালকোহল নিষেধ এবারের বিশ্বকাপের আসরে। মূল আসর শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে দেশটিতে বিয়ার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। যা নিয়ে দর্শকদের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টিও হয়েছিল।

পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে অনেকে তো তাই বিশ্বকাপ বর্জনের ডাকও দিয়েছিল। এরইমধ্যে কাতার বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্টেডিয়ামে বিয়ারের জন্য সমস্বরে গলার রোগ ফুলিয়ে তোলেন ইকুয়েডরের সমর্থকরা। উদ্বোধনী ম্যাচ খেলতে কাতারের বিপক্ষে মাঠে নেমেছিল লাতিন আমেরিকার দেশটি।

মাঠে দলটির প্রচুর সমর্থকও ছিল। তারাই আল বায়াত স্টেডিয়ামে বিয়ারের দাবিতে স্লোগান দেয়, ‘আমরা বিয়ার চাই। আমাদের বিয়ার দাও।’ যদিও কাতারের রাজপরিবারের সিদ্ধান্ত এখন পর্যন্ত বদলের কোনো ঘোষণা আসেনি। এদিকে রাজপরিবারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

কিউএনবি/বিপুল/২১.১১.২০২২/রাত ৯.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit