মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুরের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের কাশিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান মস্তিস্কে রক্তক্ষরন(ব্রেনষ্ট্রোক) হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি —— রাজেউন)। যশোর সিএমএইস(সম্মিলিত সামরিক হাসপাতাল)এ চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে সাতটার দিকে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি উপজেলার কাশিমনগর গ্রামের মৃত শামছুর রহমান মোড়লের বড় ছেলে। সোমবার সকাল ১১ টায় কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানাযায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কাশিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান কয়েকবছর যাতব মস্তিষ্কে রক্তক্ষরনসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন।গত শুক্রবার শারিরীক অবস্থার অবনতি হলে সাবেক সেনা সদস্য মিজানুর রহমানকে যশোর সিএমএইচ(সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে সাতটার দিকে তিনি ইন্তেকাল করেন।

সোমবার সকাল ১১টায় কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ দিকে তার মৃত্যুর খবর পেয়ে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, জেলা জামায়াত নেতা মাষ্টার নুরুন্নবী, অ্যাডভোকেট গাজী এনামুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারি অধ্যাপক ফজলুল হকসহ অন্যান্যরা জানাজা নামাজে অংশ নেওয়ার পর তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit