শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পলাতক দুই জঙ্গিকে ধরতে রেড অ্যালার্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জেএমবি সদস্য মঈনুল ও আবু সিদ্দিককে ধরতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালতের সামনে থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দুই জঙ্গিকে গ্রেফতারে আমরা রেড অ্যালার্ট জারি করেছি। ১৬টি স্পটে চেকপোস্ট বসানো হয়েছে এবং নদী পাড়ে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। জানা গেছে, পলাতক দুইজন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাজধানীর মোহাম্মাদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজকে হাজিরা ছিল ওই দুই আসামির। সন্ত্রাসবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চারজনের মধ্যে দুইজনকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ছিনিয়ে নিতে আসা বাকি চারজন দুটি মোটরসাইকেল করে আদালতে এসেছিলেন।

পলাতক দুইজন হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, আদালতে পুলিশ হেফাজত থেকে জেএমবির দুই সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতনরা আছেন। জেএমবি সদস্যরা স্প্রে কোথায় পেল এবং স্প্রেটি কীসের তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ডিসি ফারুক হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit