সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের ১১ ও ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয়টির অডিটরিয়ামে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ দিন-ক্ষন নিদ্ধারন করা হয়।

শতবর্ষ উদযাপন কমিটির বর্ধিত সভায় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি ও ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র ফুলবাড়ী সরকারী কলেজের (অব) অধ্যক্ষ প্রফেসর নজমুল ইসলাম, বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও ছাত্র বীন্দ্রেনাথ সরকার, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান নজমুল হক নাজিম, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, প্রাক্তন ছাত্র দৈনিক ভোরের আকাশের প্রকাশক এস.এম নুরুজ্জামান, রজব আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯২০ সালে স্থাপিত হয়। এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়টি পৌর শহরের পূর্ব প্রান্তে ১২ এর জায়গার উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির মধ্যে রয়েছে পৌরসভার প্রধান ঈদগাহ মাঠ, খেলার মাঠসহ একটি বিশাল ক্যাম্পাস। বিদ্যালয়টি এ উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ২০২০ সালে বিদ্যালয়টি শর্তবর্ষ হলেও, বৈশিক দুর্যোগ মহামারী করোনার কারনে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান হয়নি। এ অনুষ্ঠানটি আগামী ২০২৩ সালের ১১ ও ১২ ফেব্রুয়ারী করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ জন্য উদযাপন কমিটি সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit