মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আশুলিয়ায় মাইগ্রেশনের দাবিতে মহাসড়ক অবরোধ 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিক্যাল কলেজের বিএমডিসির অনুমতি নেই। এজন্য তারা অন্যত্র মাইগ্রেশন করতে গেলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি রিট করে। ফলে তারা মাইগ্রেশন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
কলেজটির শিক্ষার্থী ইমরান খান ইমন বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাদের মিথ্যা আশ্বাস ও আদালতের কিছু কাগজপত্র দেখিয়ে ভর্তি করায়। প্রথম বর্ষে বিএমডিসি রেজিস্ট্রেশন এনে দেবে বলে তারা প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারা এখনো রেজিস্ট্রেশন এনে দিতে পারেননি। কলেজের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা থেকেও তাদের বঞ্চিত করেছে।
তিনি আরো বলেন, এই মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্যশিক্ষা সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞান অর্জন আদৌ সম্ভব নয়। আর তাই শিক্ষার্থীরা এই মেডিকেল কলেজ থেকে অন্যত্র মাইগ্রেশনের ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষও একটি রিট করে আমাদের মাইগ্রেশন বন্ধ করে দেয়। আমরা দ্রুত পদক্ষেপ চাই। যেন আমাদের শিক্ষাজীবনে আলো ফিরে আসে।

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit