সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

পায়ে হেঁটে,মোটর সাইকেল ও নৌকায় সিলেটের সমাবেশে আসছেন নেতা-কর্মীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগমীকাল শনিবার। মহানগরের চৌহাট্টা সরকারি আলিয়া মাদরাসা মাঠে হতে যাওয়া এ সমাবেশে যোগ দিতে বিভাগের বিভিন্ন জেলা থেকে বৃহস্পতিবার রাত থেকে ছুটে আসছেন নেতা-কর্মী ও সমর্থকরা। শুক্রবার (১৮ নভেম্বর) বাদ জুম্মা পর্যন্ত অব্যাহত রয়েছে। আজ রাতেই কয়েক হাজার নেতা-কর্মী আলিয়া মাঠে পৌঁছে যাবেন বলে বিএনপি জানায় বিএনপি নেতারা।

এদিকে সমাবেশকে সামনে রেখে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় পরিবহন মালিক, শ্রমিক সংগঠন তাদের নিজস্ব কয়েক দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট পালন করছেন। সমাবেশের দিন শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।

এদিকে সিলেটের তিন জেলায় ধর্মঘট চলার পরও লোকজন পায়ে হেঁটে, নৌকায় সভাস্থলে যোগ দিতে দেখা যায়। সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুরে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা সিলেটে পৌঁছাতে দেখা যায়।

শুক্রবার দুপুরে আলিয়ার মাঠে দেখা গেছে, বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগে ভাগে আসা বিএনপি নেতা-কর্মী এবং সমর্থকদের অবস্থানের জন্য তৈরি করা ক্যাম্পে নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন। অনেকে এসব ক্যাম্পে রাত যাপন করেন। সেখানেই রান্না ও খাওয়া-দাওয়া হয়। মঞ্চের তিন পাশে নির্মাণ করা হয়েছে বিভাগের বিভিন্ন এলাকার নেতাদের উদ্যোগে ক্যাম্প। ক্যাম্পে ক্যাম্পে চলছে রান্না ও খাবারের আয়োজন। ক্যাম্পগুলোতে মওজুদ করে রাখা হয়েছে চাল, তেল রান্নার সামগ্রী।

কয়েকজন নারীকে পেঁয়াজ, রসুন, আদা ও মরিচ কাটতে দেখা যায়। প্রতিটি ক্যাম্পেই বড় বড় পাত্রে হচ্ছে রান্না-বান্না। জুম্মার নামাজের পর প্রতিটি ক্যাম্পে খাবার পরিবেশন করা হয়। নিজেদের মানুষ ছাড়া অন্যান্য নেতা-কর্মীদেরও খাবার দেওয়া হয়। মাঠের প্রবেশমুখে ‘ডা. জোবায়দা রহমান ফ্রি ফুড ক্যাম্প’। এ ক্যাম্প থেকে সমাবেশস্থলে আসা নেতা-কর্মীদের পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

এদিকে সিলেটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই দিনব্যাপী ইজতেমা। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের ইজতেমা ময়দানে এই মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে সিলেটে আগামীকাল শ‌নিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে জেলা শহরে গণপরিবহন–সংকট দেখা দিয়েছে। এতে ইজতেমা শেষে বাসসহ অন্য গণপরিহন না পেয়ে ভোগান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন বলেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির মহাসমাবেশের কোনো সম্পর্ক নেই। পাঁচ দফা দাবিতে বিশেষ করে টমটম চলাচল বন্ধে নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো অবাধে চলছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সড়ক নিরাপদ করতে যৌক্তিক দাবিতে ধর্মঘট পালন করা হচ্ছে। এদিকে ধর্মঘট ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই ধর্মঘট ডাকা হয়েছে।

কিউএনবি/বিপুল/১৮.১১.২০২২/ সন্ধ্যা ৭.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit