শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জলবায়ু পরিবর্তনের জন্য ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : জলবায়ু পরিবর্তনের জন্য ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ঢাকার বাসিন্দা ও আগত অভিবাসীদের রক্ষা করতে হবে। জলবায়ু অভিযোজনের বিনিয়োগ করতে হবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘের আয়োজনে মিসরের পর্যটন নগরী শার্ম আল-শেখে চলমান কপ-২৭ সম্মেলনে জলবায়ু বিষয়ক এক প্যানেল আলোচনায় এ কথা বলেন তিনি। মেয়র আতিক বলেন, উন্নত দেশ ও দাতা সংস্থার সহযোগিতায় নগরের জন্য জলবায়ু অভিযোজন তহবিল গঠন করতে হবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা, নদী ভাঙন, লবণাক্ততা প্রভৃতির কারণে বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ জীবনের খোঁজে প্রতিদিন রাজধানী ঢাকায় চলে আসছে। প্রতিদিন গড়ে দুই হাজার মানুষ ঢাকায় আসছে।

জলবায়ু তহবিলের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মোট জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ ঢাকার মতো ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত শহরগুলোকে দিতে হবে। জলবায়ু উদ্বাস্তুদের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে আবাসনের ব্যবস্থা কর‍তে হবে ও তাদের মর্যাদা দিতে হবে এবং উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বাড়ানোর জন্য সহায়তা দিতে হবে।

উদ্বাস্তুদের কর্মসংস্থানের ব্যবস্থা কথা উল্লেখ করে মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে শহরে চলে আসা উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এজন্য উন্নত দেশ ও দাতা সংস্থার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে গ্রিন জব তৈরিতে গুরুত্বারোপ করতে হবে। স্থানীয় ও জাতীয় উভয় প্রশাসনকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit