বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতে পাচার চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় শিং মাছ জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে বুধবার গভীর রাতে উপজেলার গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দ হওয়া প্রায় ২৮০ কেজি মাছ নিলামে বিক্রি করা হয়। অভিযানের সময় তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গঙ্গাসাগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৮